স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
শরীয়তপুর

নড়িয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক তিনজন। সংগৃহীত ছবি

শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ রাতেই তিনজনকে আটক করে। আর ভুক্তভোগীকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থানা কোনো মামলা হয়নি। পুলিশের ধারণা, ভুক্তভোগীর স্বামীর সঙ্গে অভিযুক্তদের আগের পরিচয় থাকতে পারে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আটকরা হলেন, সদরের আটিপাড়া এলাকার হযরত আলী খন্দকার ও ইমন খন্দকার। অন্যজন নড়িয়ার আচুড়া এলাকার রাব্বি বেপারী।

চিকিৎসাধীন নারী বলেন, প্রথমে তাঁর স্বামীকে ডেকে নিয়ে একটি নির্জন স্থানে বেঁধে রাখে অভিযুক্তরা। পরে তাঁর মোবাইল ফোন থেকে কল করে আমাকে টাকা নিয়ে আসতে বলা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর হযরত আলী খন্দকার ও রাব্বি বেপারী তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর স্বামী বাঁধা ছিলেন। পরে ভুক্তভোগীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে ৯৯৯-এ কল পেয়ে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। নড়িয়া থানার পুলিশ জানিয়েছে, আটকরা এলাকায় বখাটে ও মাদক কারবারে জড়িত।

নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত