স্ট্রিম প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৪৭ মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২০১ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৮৫, বরিশালে ৭৫, চট্টগ্রামে ৭৫, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮, ময়মনসিংহে ১৩ এবং সিলেটে ১ জন ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে দুজন খুলনা এবং অপরজন চট্টগ্রামের বাসিন্দা।
২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ এবং মারা যান ৪১৩ জন ।

.png)

আমরা ভারতের আধিপত্যও মেনে নেব না, আমেরিকার আধিপত্যও মেনে নেব না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১৩ মিনিট আগে
রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে আসা মানুষের লাইনে দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৭৯৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি শুধু পদে থাকার সময়ে কোনো কর্মকাণ্ডের জন্য আইনের মুখোমুখি হবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এর আগে-পরে কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।
২ ঘণ্টা আগে