স্ট্রিম সংবাদদাতা

আমরা ভারতের আধিপত্যও মেনে নেব না, আমেরিকার আধিপত্যও মেনে নেব না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল একটি স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সীমান্তে আর কোনো অবৈধ হত্যাকাণ্ড হবে না, অবৈধ পুশইন হবে না এবং আমরা আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারব।’
জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যে বিশ্ববিদ্যালয়ের একজন শহীদ আছেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া গৌরবের। জুলাইয়ের সব শহীদ এবং যাদের সামান্যতম আত্মত্যাগও রয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।’
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় সব গণতান্ত্রিক আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে নানা ক্ষেত্রে প্রতিষ্ঠানটি তার প্রাপ্য স্বীকৃতি পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তৎকালীন জগন্নাথ কলেজের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জকসু এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

.png)

শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।
১৩ মিনিট আগে
রাজধানীর মিরপুরে কমমূল্যে টিসিবির পণ্য কিনতে এসে দেয়ালচাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। কলেজের সীমানা প্রাচীর ধসে আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৭৯৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে