স্ট্রিম প্রতিবেদক

২১ আগস্টের গ্রেনেড হামলার ২২তম বার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্টের ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত ও আহত হয়েছিলেন শতাধিক।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে এই হামলা চালানো হয়। শেখ হাসিনা আহত হন, তাঁর কান ক্ষতিগ্রস্ত হয়।
এই হামলা নিয়ে পরবর্তীতে তদন্তের ভিন্নতা, অভিযোগপত্র বদল, আসামির সংখ্যা বৃদ্ধি, ২০১৮ সালে ৪৯ জনের দণ্ড, ২০২৪ সালের অভ্যুত্থানের পর সবাই খালাস পান।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। তখন মামলার তদন্ত নিয়ে নানা বিতর্ক উঠেছিল। ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলা দুটির (হত্যা ও বিস্ফোরক) তদন্ত নতুনভাবে শুরু হয়। ২০০৮ সালে সিআইডি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় ২২ জনকে আসামি করে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দেয়।
পরে আওয়ামী লীগ সরকার আমলে ২০১১ সালের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ৩০ জনকে আসামি করা হয়।
২০১৮ সালের ১০ অক্টোবরের নিম্ন আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

.png)

বিএনপি সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ছয় সদস্য। শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নেন– ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। আর প্রতিমন্ত্রীর শপথ
১৪ মিনিট আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাঁকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হলেন।
৪০ মিনিট আগে
সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে ১১ দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে আসা রফিকুল আই মোহাম্মদকে আবার বদলি করা হয়েছে। চুক্তিভিত্তিতে নিয়োজিত এই কর্মকর্তাকে এখন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে। এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শ