স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) আবদুল গফুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি এবং তাঁর পদত্যাগের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় প্রাঙ্গণে দিনভর নানা কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা ‘ঘৃণা মঞ্চ’ কর্মসূচি করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এক মিনিট নীরবতা পালন করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা জানান, এই আন্দোলন হঠাৎ শুরু হয়নি। গত ২৮ জুলাই সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তাঁরা পিডির বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত অসংগতি, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক লেনদেন, প্রকল্প ব্যবস্থাপনা ও প্রশাসনিক আচরণ সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা দাবি জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এবং একাধিকবার আলোচনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১২তম রিজেন্ট বোর্ড সভায় তদন্তাধীন আবদুল গফুরের উপস্থিতি নিয়েও তারা প্রশ্ন তোলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
আন্দোলনকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে এবং প্রকল্প বাস্তবায়ন করতে হবে আইন ও বিধি অনুযায়ী। সরকারি অর্থ ব্যয় হবে পূর্ণ জবাবদিহির সঙ্গে এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার হবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে। বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের প্রতিষ্ঠান।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক বাদশা সোলেমান ও মো. ইউনূস, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সাওবান এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মতিন বাদশা।

.png)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ যেকোনো ঝুঁকির সময়োপযোগী সমাধান ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়।
৪২ মিনিট আগে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করছে সরকার। এই লক্ষ্যে ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় এনে আর্থিক সহায়তা দেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের ৪ দাখিল মাদ্রাসার একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই চার প্রতিষ্ঠানে নিবন্ধিত ২৬ শিক্ষার্থীর ১৬ জন পরীক্ষায় অংশ নেন। এদের কেউ পাস করতে পারেননি।
২ ঘণ্টা আগে