স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিস চত্বর থেকে কৃষকদের জন্য বরাদ্দ করা প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েবের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে স্থানীয় কৃষি অফিস।
রবিবার (২৩ আগস্ট) সার বিতরণের সময় বিষয়টি জানাজানি হলে কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গোডাউন থেকে সার এনে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে রাখা হয়েছিল। সেখানে অরক্ষিত অবস্থায় রাখা এসব সারের মধ্যে ৫৪ বস্তা সার গায়েব হয়ে যায়। এ ছাড়া অবশিষ্ট সারও খোলা আকাশের নিচে থাকায় বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
সার নিতে আসা কৃষকেরা জানান, সকালে সার নিতে এসে তাদের স্বাক্ষর নেওয়া হয়। পরে জানানো হয়, ৫৪ বস্তা সার চুরি হয়ে গেছে। এ কারণে তাদের পরদিন এসে সার নিতে বলা হয়।
এ নিয়ে কৃষকেরা প্রতিবাদ জানান এবং বিকেল ৪টার মধ্যে সার দেওয়ার দাবি করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান স্ট্রিমকে কৃষকদের প্রণোদনার ৫৪ বস্তা সার চুরির ঘটনাটি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রণোদনার জন্য মোট ২ হাজার ৭০০ বস্তা সার ছিল। এর মধ্যে এমওপি সার ১ হাজার ৩৫০ বস্তা এবং ডিওপি সার ১ হাজার ৩৫০ বস্তা। কয়েক দিন ধরে এসব সার বিতরণ করা হচ্ছিল। রবিবার বিতরণের সময় ৫৪ বস্তা সার কম পাওয়া যায়। পরে বাইরে থেকে নিজ অর্থায়নে সার কিনে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, ‘কৃষি কর্মকর্তা আমাকে ফোনে সার চুরির বিষয়টি জানিয়েছেন। আমি থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। তদন্তের মাধ্যমে সার গায়েবের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জানানো হবে।’
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

.png)

নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
৯ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে সংঘবদ্ধ পিটুনিতে এক ব্যক্তি নিহত ও অপর একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। এতে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
১৫ মিনিট আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পরিবারকে একঘরে বা সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের কল্যাণ ও পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে