ঝিনাইদহে পিটিয়ে হত্যা: দুই মামলায় আসামি দুই শতাধিক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জ থানা। সংগৃহীত ছবি
ঝিনাইদহ কালীগঞ্জ থানা। সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে সংঘবদ্ধ পিটুনিতে এক ব্যক্তি নিহত ও অপর একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। এতে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম আয়নাল (৪০) এবং আহত ব্যক্তির নাম সুমন হোসেন (৪৫)। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, বাদুরগাছা গ্রামের গরুমালিক নিলুফা ইয়াসমিন গরুচুরির অভিযোগে প্রথম মামলাটি করেন। এরপর সংঘবদ্ধ পিটুনিতে আহত সুমনের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেন। দুটি মামলাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এর আগে শনিবার (২২ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয়রা আয়নাল ও সুমনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের একটি বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ আয়নালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে গুরুতর আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, সুমনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, আয়নালের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত