ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫০

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৮: ৩০
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৩০ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ১৭৩, বরিশালে ১২১, চট্টগ্রামে ৯৬, রাজশাহীতে ৫৭, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৪ এবং সিলেটে ৩ জন ভর্তি হয়েছেন।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫০