স্ট্রিম সংবাদদাতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১ শিক্ষক ও ৭ কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানির অভিযোগে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত কয়েক দিনে আলাদা আলাদা চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সই করা পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কারণ দর্শানোর চিঠি পাওয়া শিক্ষক ও কর্মকর্তারা হলেন—উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জুয়েল হাওলাদার, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডেপুটি রেজিস্ট্রার মো. ওয়াজকুরুনী, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার তানজিলুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল, ব্যবসায় প্রশাসন অনুষদের সেকশন অফিসার শামীম আহমেদ, এএনএসভিএম অনুষদের ডেপুটি রেজিস্ট্রার নঈম কাওছার, কেন্দ্রীয় গবেষণাগারের সেকশন অফিসার আসমা আকতার সেতু এবং আইসিটি সেলের ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. ফিরোজ আলম।
অফিস আদেশে নির্দিষ্ট লেখার কথা উল্লেখ করা হয়নি। তবে জানা গেছে, নোটিশ পাওয়া ব্যক্তিরা ১৫ আগস্ট ফেসবুকে পোস্টে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। নোটিশ পাওয়ার পর অনেকেই সেই পোস্ট মুছে ফেলেন। নাম প্রকাশ না করার শর্তে অভিযুক্ত একাধিক কর্মকর্তা জানান, তাঁরা কেবল শেখ মুজিবের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছিলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের হয়ে প্রচারণা চালাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘বঙ্গবন্ধুকে তো নিষিদ্ধ করা হয়নি। এটা ভেবে আমি শুধু ১৫ আগস্ট তাঁকে নিয়ে পোস্ট করি। এর বাইরে শোকজ নোটিশে যা অভিযোগ করা হয়েছে সেগুলো সত্য নয়।’
অপর এক কর্মকর্তা বলেন, অনেকেই পোস্ট করায় উৎসাহিত হয়ে তিনি শ্রদ্ধা জানান এবং পরে পোস্টটি মুছে ফেলেন।
সামাজিক মাধ্যমের কোনো লেখার মাধ্যমে নাশকতার উসকানি দেওয়া হয়েছে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন নির্দিষ্ট উত্তর দেননি। ১৫ আগস্টের শ্রদ্ধার কারণে শোকজ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘সার্বিক সবকিছু বিবেচনা করেই শোকজ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারও প্রতি অবিচার করবে না।’

.png)

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ কক্ষে ভোট গ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রী পাশে বস
৭ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজ প্রতিষ্ঠান ইউনূস সেন্টার থেকে এক বার্তায় নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি।
২৪ মিনিট আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হয়েও ভোট দেননি ছয় সংসদ সদস্য। তাঁদের মধ্যে চারজন বর্তমানে বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারেননি বলে জানা গেছে।