স্ট্রিম সংবাদদাতা

লুটেরাদের জনসংযোগ কর্মকর্তা (পিআর) হওয়া আর প্রকৃত সাংবাদিকতা এক নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো শিল্পপতির প্রোপাগান্ডা হাউজ আর জনগণের গণমাধ্যমের পার্থক্য রয়েছে। সম্পাদকের পরিচয়ের আড়ালে কিংবা সাংবাদিকতার আড়ালে লুটেরাদের পিআর হওয়া আর সাংবাদিকতা এক জিনিস নয়।’ তিনি আরও বলেন, সাংবাদিকতার পরিচয় দিয়ে কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া উচিত নয়।
দেশের বর্তমান গণমাধ্যম চিত্র তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘যারা চেতনা ব্যবসা কিংবা ধর্মের ব্যবসা করছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। যারা মানুষের কথা বলতে চায় না, তারা কখনো স্বাধীনতার নামে কখনো ধর্মের নামে কৌশলে গণবিরোধী চিন্তা দিয়ে ব্যস্ত রাখতে চায়। সাংবাদিকদের দেশের কল্যাণের বিষয়ে স্থির হতে হবে।’
প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘ভারতে আমরা “গদি মিডিয়া” ও “গণমিডিয়ার” পার্থক্য দেখেছি। সেখানে বড় বড় করপোরেটরা কীভাবে মিডিয়া হাউজ কিনে নিচ্ছে এবং মেধাবী বেকার তরুণদের চাকরির প্রলোভন দেখিয়ে ব্যবহার করছে, তা সবার কাছে পরিষ্কার।’
তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি তরুণ সাংবাদিকদের সৃজনশীলতা আরও ধারালো হবে। নিষ্ঠার সঙ্গে এই পেশার মান রাখতে হবে।’ পেশাদারিত্ব ও সততা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাবিসাসের বিদায়ী ও নবীন কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
৭ ঘণ্টা আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে