ময়মনসিংহে চিকিৎসককে পিটিয়ে ভাইরাল তরুণী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২৩: ৪২
গ্রেপ্তার তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) ভোরে নগরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

হামলার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এক তরুণীকে চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে মারধর করতে দেখা যায়।

এ ঘটনায় চিকিৎসক আশিকুর রহমান শনিবার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

ঘটনার সময় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান মুঠোফোনে ভিডিও ধারণ করেন এবং একপর্যায়ে চিকিৎসকের ওপর চড়াও হয়ে তাকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত এক তরুণীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত