স্ট্রিম ডেস্ক

গাজার মধ্যাঞ্চলে একাধিক ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হন। তাঁদের একজন চার বছরের শিশু মুহাম্মদ আবদেল সালাম তাহা। হামলায় আহত ব্যক্তিদের দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহর নুসেইরাত শরণার্থীশিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আল-মাগাজি শরণার্থীশিবিরের কাছে সালাহ আল-দিন সড়কেও পৃথক হামলা চালানো হয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরেও নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় আহত সাতজনকে চিকিৎসার জন্য নাসের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
গাজা সিটির পূর্বাঞ্চলীয় আল-শুজাইয়ায় ইসরায়েলি কোয়াডকপ্টার হামলায় কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ৩৩ বছর বয়সী সাংবাদিক ইজ্জ আল-দিন আল-বাতশও রয়েছেন। তাঁদের আল-আহলি হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে, শনিবার মধ্য গাজার দেইর আল-বালাহতে আল-হাসানাত পরিবারের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৭৩ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ২৮৬ জন ফিলিস্তিনি।

.png)

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে। দেশটির এমন অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মিম শেয়ার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ। সম্প্রতি মূল্যস্ফীতির চাপ কমাতে কম শুল্কে ৩ লাখ টন সস্তা গর
১ ঘণ্টা আগে
অভিযোগ-পাল্টা অভিযোগে ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা। ‘ব্যর্থ’ আলোচনা শেষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় পাল্টা আমদানি শুল্ক আরোপের ঘোষণা দয়েছেন। কানাডার পক্ষ থেকে এই শুল্ককে বলা হচ্ছে ‘ডলার-ফর-ডলার’।
২ ঘণ্টা আগে
সিরিয়ায় হামলা চালিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের সঙ্গে ইসরায়েলকে ‘অর্থহীন সংঘাতে’ জড়ানোর ঝুঁকি বাড়াচ্ছেন বলে মন্তব্য করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের ওপর যৌথ নিষেধাজ্ঞা আরোপে নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা রক্ষা এবং ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধের লক্ষ্যে তাঁরা এই যৌথ পদক্ষেপের দাবি জানান। ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য মঁদ’-এ শনিবার (২২ আগস্ট) প্র
১১ ঘণ্টা আগে