স্ট্রিম সংবাদদাতা

পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ তিনজন হলেন—ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তার স্ত্রী মাহিনুর বেগম (৪০) ও ছেলে তাওহীদ (১৬)। তারা বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের অভিযোগ, রাতে খাবার খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
প্রতিবেশী গৃহবধূ সাথী আক্তার বলেন, ‘সকালে পরিবারের সদস্যদের ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। দরজা খুলতে গিয়ে পরিবারের এক সদস্য মাটিতে পড়ে যান। পরে ঘরে ঢুকে তিনি তিনজনকে তিন জায়গায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের জিনিসপত্রও এলোমেলো ছিল।’
হাসপাতালে চিকিৎসাধীন আমির হোসেন বলেন, ‘রাত ৮টার দিকে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল ৯টা পর্যন্ত আমাদের কোনো হুঁশ ছিল না।’
আমির হোসেনের বড় ছেলে মিরাজ ঢাকায় চাকরি করেন। তিনি জানান, সকালে প্রতিবেশীদের কাছ থেকে ফোনে ঘটনাটি জানতে পারেন। বর্তমানে তার বাবা, মা ও ছোট ভাই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন, ঘরে থাকা ৭০ হাজার টাকা ও তার মায়ের স্বর্ণের কানের দুলসহ প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

.png)

ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
এলএনজি কার্গো না থাকায় মহেশখালীর এক টার্মিনালে সরবরাহ বাড়লেও অন্যটির মজুত কমে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পর্যাপ্ত বাড়ানো সম্ভব হচ্ছে না। কার্গো আসার বিলম্ব থাকায় দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
২ ঘণ্টা আগে