স্ট্রিম প্রতিবেদক

পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ড বন্ধসহ তিন দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকালেই রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা।
তাদের বাকি দুই দাবি হলো, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার।
সরেজমিনে দেখা যায়, নির্বাচন ভবনের সামনে ও আশেপাশে ছাত্রদলের শত শত কর্মী অবস্থান করছেন। ইসির নিরাপত্তা বেষ্টনীর বাইরে রাস্তায় অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কর্মসূচির নেতৃত্বে রয়েছে ছাত্র সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম।
কর্মসূচি নিয়ে দুপুর ১২টার দিকে রাকিবুল ইসলাম বলেন, ‘আজকের মূল ইস্যু হচ্ছে, আমরা দেখলাম পোস্টাল ব্যালট পেপার নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। আর যারা এখানে (ইসি) বসে আছেন, অবশ্যই তাদের প্রত্যক্ষ ইন্ধনে ও প্রত্যক্ষ মদদে এই কর্মকাণ্ড ঘটানো হয়েছে।’
তিনি অভিযোগ করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন এবং হল নির্বাচনে ছাত্রদলকে হেও করার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে ইসিও ভূমিকা রাখছে। পুরো বিষয়টিই হচ্ছে বিশেষ একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলনে। তারা এসব বিষয়ের আশু সমাধান চান।
এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে ইসির সামনে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। ভবনের সামনে রাখা হয়েছে রায়ট কার ও জলকামান।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৯ ঘণ্টা আগে