স্ট্রিম প্রতিবেদক

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বিল উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি, জাল সনদ এবং প্রযুক্তিনির্ভর অন্যান্য পরীক্ষা-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে নতুন সংশোধিত আইনে।
বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ৪৫ বছর পুরোনো বিদ্যমান আইনটি নকল, প্রশ্নপত্র ফাঁস, জাল সনদ তৈরি এবং অন্যান্য পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে করা হয়েছিল। তবে ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে বর্তমান সময়ের অপরাধ মোকাবিলায় আইনের অনেক বিধান অকার্যকর।
নতুন সংশোধনীতে প্রথমবারের মতো ‘ডিজিটাল কারসাজির’ আইনি সংজ্ঞা যুক্ত হয়েছে। এর আওতায় পাবলিক পরীক্ষার ডাটাবেজে অননুমোদিত প্রবেশ, হ্যাকিং, তথ্য পরিবর্তন, সংশোধন, মুছে ফেলা বা গোপন করা অপরাধ চিহ্নিত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা ৫-এ অনুযায়ী, ডিজিটাল কারসাজির অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
প্রযুক্তির সহায়তায় নকল প্রতিরোধে বিলে ধারা ৩-এ সংযোজন করা হয়েছে। কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছে এমন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বা নেওয়ার চেষ্টা করে পরীক্ষা কক্ষে প্রবেশ এবং পরীক্ষা-সংক্রান্ত নির্দেশনা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান দেওয়া হয়েছে।
এছাড়া, প্রশ্নপত্র ও উত্তরপত্র ফাঁসের শাস্তি আরও কঠোর করতে বিদ্যমান ধারা ৮ প্রতিস্থাপন করা হয়েছে। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তরপত্র নিজের কাছে রাখা, প্রকাশ, প্রচার বা বিতরণ করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।
নতুন ধারা ৯এ-তে অনুমোদনহীন পরীক্ষাকেন্দ্র স্থাপন বা পরিচালনাকে অপরাধ চিহ্নিত করা হয়েছে। এ ধরনের কেন্দ্র পরিচালনায় জড়িত ব্যক্তি এবং জেনেশুনে অবৈধ পরীক্ষার জন্য নিজস্ব স্থাপনা ব্যবহারের সুযোগ দেওয়া মালিকদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।
একই সঙ্গে, উত্তরপত্র মূল্যায়নে কারসাজি ঠেকাতে ধারা ১০এ সংযোজন করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত বা কম নম্বর প্রদান কিংবা এ ধরনের কার্যকলাপে পরীক্ষার ফল প্রভাবিত করার চেষ্টা করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

.png)

বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭১। ১৭৩ শহরের এই তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। মঙ্গলবার (৭ জুলাই) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত ‘গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬’ এ তথ্য উঠে এসেছে।
২৭ মিনিট আগে
সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটি জেলাপ্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
১ ঘণ্টা আগে