স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে।
ইউকেএমটিও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজে তিনটি ট্যাঙ্কারে প্রজেক্টাইল আঘাত হেনেছে। সর্বশেষ ঘটনায় অজ্ঞাত ড্রোন (ইউএভি) একটি ট্যাঙ্কারে আঘাত হানলে এর সামান্য কাঠামোগত ক্ষতি হয়। তবে এতে হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি এবং জাহাজ তার গন্তব্যে যাত্রা অব্যাহত রেখেছে।
এর আগে আরেক হামলায় ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। হরমুজ থেকে ওমান উপসাগরের দিকে দক্ষিণমুখী যাত্রা করার সময় একটি প্রজেক্টাইল জাহাজের বাম পাশে (পোর্ট সাইড) আঘাত হানে। অন্য আরেকটি ট্যাঙ্কারেরও হামলায় কাঠামোগত ক্ষতি হয়েছে, তবে কেউ আহত হয়নি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, আক্রান্ত জাহাজগুলোর একটি দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাঙ্কার ‘আল রেকাইয়াত’।
এই হামলাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর ও স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই হামলার জন্য ইরানকে ‘সম্পূর্ণ দায়ী’ মনে করি আমরা।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বারবার সতর্কতা উপেক্ষা করার পরই ওই এলএনজি ট্যাঙ্কার হামলার মুখে পড়ে। যদিও ইরান কর্তৃপক্ষ সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি।
জুনে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ অবসানে ১৪-দফা যুদ্ধবিরতি চুক্তি হয়। গত রোববার পর্যন্ত এক সপ্তাহে ২০০-এর বেশি জাহাজ নিরাপদে প্রণালী অতিক্রম করেছে। তবে ইউকেএমটিও জানিয়েছে, এই অঞ্চলের নিরাপত্তা হুমকি এখনো ‘যথেষ্ট আশঙ্কাজনক’ পর্যায়ে রয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা ও সিএনএন

.png)
%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-d501ce-256x144.webp)
মামলা নথিভুক্ত করায় ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলা ধর্না প্রত্যাহার করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘সংসদ চলো’ মিছিলে পেলেট বন্দুকের ছররা গুলিতে ১৯ বছর বয়সী আন্দোলনকারী সাহিল লোচাব আহত হন। আহত শিক্ষার্থীর মামলা নিতে পুলিশ অস্বীকৃতি জান
৪ ঘণ্টা আগে
ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। শুক্রবার (২১ আগস্ট) ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মি নাবিকরা এখন পর্যন্ত নিরাপদে আছেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দ
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে মহড়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার জন্য শনিবারের (২২ আগস্ট) সাপ্তাহিক 'চেঞ্জ অব গার্ড' বাতিল হয়।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাঁকে সুস্থ ঘোষণার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
৭ ঘণ্টা আগে