স্ট্রিম প্রতিবেদক

সরকারি আয়োজনে ব্যবহার করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রোববার (৫ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। এমনভাবে নকশা তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।

.png)

ফেনীর ফুলগাজীতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে। কমিটির আরেক সহ-সভাপতির বয়স বর্তমানে ৬৫ বছর বলে জানা গেছে। তারা দুজনই দুটি ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে থাকা নেতার বাবা। এছাড়া কমিটির একজন সদস্য ছাত্রলীগের রাজনীতি সক্রিয় ছিলেন।
১ ঘণ্টা আগে
চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরা হলো না কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের। কলকাতার একটি হোটেলে আগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী, দুই বছর বয়সী শিশু ও শ্বশুর। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে শহরের ঘিঞ্জি এলাকা নিউমার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ আগুন লাগে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সালিস বৈঠকে এক গৃহবধূকে জুতাপেটা করা হয়েছে। পরকীয়ার অভিযোগে ওই নারীকে জুতাপেটা করেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন। গত সোমবার বিকেলে ইউনিয়নের একটি গ্রামে সালিস বৈঠকে এ ঘটনা ঘটে। তবে গতকাল মঙ্গলবার ওই ঘটনার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
২ ঘণ্টা আগে
ফরিদপুরের বোয়ালমারীতে বাস খাদে পড়ার দুই দিন পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাফিজুর রহমান (২৮) নামে ওই যুবকের লাশ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে সড়কের পাশের খাদটিতে ভেসে ওঠে।
৩ ঘণ্টা আগে