স্ট্রিম ডেস্ক

দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও মুক্তির অপেক্ষায় থাকা ‘মাস্তুল’-এর অফিশিয়াল ট্রেলার প্রকাশ হয়েছে। বুধবার (৮ জুলাই) ইউটিউবে মুক্তি পাওয়া প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারে নদী, জাহাজ এবং বন্দরনগরীর প্রান্তিক মানুষের বেঁচে থাকার চিত্র তুলে ধরা হয়েছে।
ট্রেলারের শুরুতেই দর্শকদের ভাসমান একটি তেলের ট্যাংকারে নিয়ে যাওয়া হয়। দেখানো হয়, বাবুর্চি মকবুলের নিঃসঙ্গতা, যাপিত জীবন এবং টিকে থাকার লড়াই। একইসঙ্গে বন্দর এলাকার পথশিশু নূরা ও নদীকেন্দ্রিক মানুষের বাস্তব জীবনযাপনও ফুটিয়ে তোলা হয়েছে।
আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মাস্তুল।
এর আগে সিনেমার পোস্টার এবং ‘আমায় ভাসাইলিরে...’ নামক প্রচারণামূলক গান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
মাস্তুল ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘স্পেশাল মেনশন’ অর্জন করে। এছাড়া রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ সম্মাননা এবং স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন লাভ করে।
মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন এবং সিফাত বন্যাসহ আরও অনেকে। মোহাম্মদ আরিফুজ্জামানের চিত্রগ্রহণে মাস্তুলের শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন। এছাড়া সংগীতে ছিলেন চৈতন্য।
মাস্তুলের প্রযোজনায় রয়েছে ‘সিনেমাকার’ এবং ডিজিটাল পরিবেশনা ও প্রচারের দায়িত্বে ‘টঙঘর টকিজ’। এছাড়া সিনেমার ওটিটি পার্টনার হিসেবে ‘আইস্ক্রিন’ এবং টিভি পার্টনার হিসেবে ‘চ্যানেল আই’ যুক্ত রয়েছে।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৮ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে