লক্ষ্মীপুরে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
স্ট্রিম সংবাদদাতালক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু সিদ্দিক (৭০), তাঁর নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। স্থানীয়দের ধারণা, পানিতে ডুবে যাওয়া দাদাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দুই শিশুও পানিতে ডুবে যায়। তাদের মধ্যে নিহত সিদ্দিক তার ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
স্থানীয়রা জানান, আবু সিদ্দিক দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। দীর্ঘ সময়েও তিনি পানির ওপরে না ওঠায় পিয়াস ও পপি তাকে খুঁজতে পানিতে নামে। পরে তারাও পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
শাকচর ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)






