স্ট্রিম প্রতিবেদক

বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গজনিত ডায়রিয়া নিয়ে সংপ্রং ম্রো নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সংপ্রং ম্রো (১৮) উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দওলাপাড়ার বাসিন্দা।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. হানিফ বলেন, জ্বর ও ডায়রিয়া-আক্রান্ত সংপ্রং ম্রোকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। হামের উপসর্গজনিত ডায়রিয়া হওয়ায় পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতায় তাঁর মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার একই ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে এক বছরের শিশু তুমরাও ম্রোর মৃত্যু হয়।
ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের তথ্যে, কুরুকপাতা ইউনিয়নে এখন পর্যন্ত হামে-আক্রান্ত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন- সংপ্রং ম্রো, তুমরাও ম্রো, জংরুং ম্রো, খতং ম্রো, চাংমুম ম্রো, তাইতুং ম্রো ও যংরাও ম্রো।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ২২ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত উপজেলায় ৩০৪ সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ৭৪ জন চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য ছয়জনকে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৩ জন।
হামের প্রাদুর্ভাব ঠেকাতে দুর্গম কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনীর সহায়তায় দুটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করেছে স্বাস্থ্য বিভাগ। এসব ক্যাম্প থেকে এখন পর্যন্ত ৪১০ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ছাড়া ইউনিয়নে ছয় মাস থেকে ১৫ বছর বয়সী দুই হাজার ৭৭৪ শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে