নাটোরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নাটোর

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৭
পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক
পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

নাটোরের লালপুর উপজেলায় পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঈশোরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো আতিয়ারা (৯) ও আবু বক্কর (৬)। তারা ওই গ্রামের আতিকুল ইসলামের সন্তান।

গ্রামবাসী জানিয়েছে, শনিবার বিকেলের দিকে বাড়ির পাশেই খেলছিল আতিয়ারা ও আবু বক্কর। একপর্যায়ে কাউকে না জানিয়ে তারা পাশের পুকুরে নেমে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে নিকটস্থ হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয় বলে পরিবার জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, নিহত ভাই-বোন একসঙ্গে খেলাধুলা করত।

নিহতদের বাবা আতিকুল ইসলাম আহাজারি করে বলেন, ‘আমার দুই সন্তান একসঙ্গে হারালাম। ওরা খেলতে গিয়েছিল। আমরা বুঝতেই পারিনি কখন পুকুরে নামছে। আমি এখন কীভাবে বাঁচব?’।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত কোনো জটিলতা না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত