এসডিজি অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
স্ট্রিম প্রতিবেদক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এই আহ্বান জানান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাঁর বার্তাটি প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনে আমরা অনেক পিছিয়ে। আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও ভিডিওবার্তার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
.png)





-e07db6-256x144.webp)
