স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র ও ভোটকক্ষের নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এ-সংক্রান্ত এক গেজেট প্রকাশ করে ইসি। সেই গেজেট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরিত গেজেটে বলা হয়, এখন থেকে প্রতিটি সাধারণ নির্বাচনে গড়ে প্রতি দুই হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। যেখানে সাধারণ নির্বাচন কিংবা উপনির্বাচন উভয় ক্ষেত্রেই প্রতি ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকবে।
গেজেটে আরও বলা হয়, ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটারদের চাপ ও ভিড় কমাতে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজন অনুযায়ী একাধিক গোপন কক্ষ বা মার্কিং প্লেস তৈরির সুযোগ রাখা হয়েছে। এছাড়া প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার ভেতরেই অন্তত একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। তবে বাস্তব পরিস্থিতি ও স্থানীয় প্রয়োজনীয়তা বিবেচনা করে একই ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্রও স্থাপন করা যাবে।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৬ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে