স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য পাঁচটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে জামায়াতের একটি সুনির্দিষ্ট প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই পাঁচটি প্রস্তাবের মধ্য থেকে সমঝোতার পথ খুঁজে পাওয়া যাবে এবং জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরি হবে। সেই ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডা. তাহের।
জামায়াতের প্রস্তাবের ব্যাখ্যা দিতে গিয়ে আইনজীবী শিশির মনির বলেন, ‘আমরা একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব করেছি। অর্থাৎ ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত হয়েছে, তার মধ্যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলোকে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সংবিধানের ঊর্ধ্বে প্রাধান্য দিতে হবে। বাকি ক্ষেত্রে সংবিধান যেমন আছে, তেমনই কার্যকর থাকবে।’
শিশির মনির আরও বলেন, ‘৫ আগস্টে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে। সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতেই আজকের সব আলোচনা। গণঅভ্যুত্থানের পর দেশে কোনো সংবিধান, সরকার কিংবা বিচার বিভাগ কার্যকর ছিল না। সাংবিধানিক বিধান অনুযায়ী এ পরিস্থিতিতে জনগণের ইচ্ছাই কার্যকর হিসেবে গণ্য হয়।’
শিশির মনিরের মতে, সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী ‘জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ’কে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে প্রাধান্য দিলে নির্বাচনের পথে আর কোনো বাধা থাকবে না। তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর সাংবিধানিক কাঠামো অনুসরণ করা সম্ভব হয়নি। ফলে সংবিধানের ১৫৩ অনুচ্ছেদের মধ্যে ইতোমধ্যে ৫৭টি অনুচ্ছেদ অকার্যকর হয়ে গেছে। এজন্যই আমরা নতুন একটি সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দিয়েছি। বিশেষ সাংবিধানিক আইন জারি করে সেটিকে ৫ আগস্ট থেকে কার্যকর দেখাতে হবে।’
ডা. তাহের জানান, গণভোটের প্রস্তাবকেও বিকল্প হিসেবে রাখা হয়েছে। তিনি বলেন, ‘বিশেষ সাংবিধানিক আইন জারির ভিত্তিতে যদি জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না হয়, সেক্ষেত্রে গণভোটের মাধ্যমেই তা কার্যকর করা হবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে