স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন না হলে শ্রমিকেরা অসন্তুষ্ট হবে এবং শ্রমিক আন্দোলনের নিয়ম অনুযায়ী আন্দোলন-সংগ্রাম করে যাবে বলে মন্তব্য করেছেন শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে রাখা বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘যে নির্বাচনী ইশতেহার দেখে জনগণ আমাদের দলকে ভোট দিয়েছে, সেই নির্বাচনী ইশতেহার আমাদের দলের সরকার বাস্তবায়ন করবে বলে আশা করি। আমরা অপেক্ষা করব, আমরা সহযোগিতা করব। কিন্তু অবশ্যই যদি এটা অর্জিত না হয় আমরা অসন্তুষ্ট হব, আমরা প্রতিবাদ জানাব, শ্রমিক আন্দোলনের নিয়ম অনুযায়ী অবশ্যই আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই আমাদের কল্যাণ চাই, আমরা অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, আমরা অবশ্যই আমাদের ন্যায্য মজুরি চাই, আমরা অবশ্যই স্বাস্থ্যকর কাজের পরিবেশ চাই। কিন্তু তা আমাদের আদায় করতে হবে একটা গঠনমূলক প্রক্রিয়ায়। কারণ এই দেশটা আমাদের, আমরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। আমাদেরকে বিভ্রান্ত করে যেন এই দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ কোনো পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ইতিহাসকে ধারণ করে মে দিবস উদযাপন করছি। মহান মে দিবসের দাবি এখনো পূরণ হয়নি। দৈনিক ৮ ঘণ্টা কাজ নিশ্চিত হতে হবে। এই দাবি পূরণে প্রধানমন্ত্রী তারক রহমানের ওপর ভরসা করছি।

যারা ব্যাংক লুট করেছে, সেই লুটেরাদের সরকার আবার ব্যাংক ফিরিয়ে দিচ্ছে। লুটেরাদের ব্যাংক ফেরত দেওয়ার সিদ্ধান্ত শ্রমিকের পিঠে ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারা দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এক শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
৩ ঘণ্টা আগে
একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াতে ইসলামী এক নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
৫ ঘণ্টা আগে