স্ট্রিম প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহায় রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে এখনো বেচাবিক্রি জমে ওঠেনি। আগামী দুই দিন পরিস্থিতি বদলাবে বলে আশা করছেন হাটসংশ্লিষ্টরা।
সোমবার সরেজমিনে গাবতলী পশুর হাটে বিক্রেতা, ক্রেতা এবং হাট ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন চিত্রই দেখা গেছে।
কুষ্টিয়া থেকে সাতটি গরু নিয়ে হাটে এসেছেন ব্যবসায়ী মোহাম্মদ রাকিবুল ইসলাম। এখন পর্যন্ত তার একটি গরুও বিক্রি হয়নি। তিনি জানান, ক্রেতারা তার কেনা দামের চেয়েও ২০ থেকে ৩০ হাজার টাকা কম দাম বলছেন।
পাবনা থেকে দুটি গরু নিয়ে আসা সুমন মিয়ারও হাটে আসার পর থেকে এখন পর্যন্ত তার কোনো গরু বিক্রি করতে পারেননি।
একই চিত্র দেখা গেছে মেহেরপুর জেলার মুজিবনগর থেকে আসা বিক্রেতাদের ক্ষেত্রেও। সেখানকার বিক্রেতা মোহাম্মদ সেলিম রেজা দুটি গরু নিয়ে এসেছেন। তিনি জানান, হাটে কোনো কাস্টমারই নেই। তিনি গরু দুটির মধ্যে বড়টির দাম চেয়েছেন ২ লাখ টাকা, কিন্তু ক্রেতারা সর্বোচ্চ দেড় লাখ টাকা দাম বলছেন। মুজিবনগরের আরেক বিক্রেতা জুরায়েস তার গরুর দাম ২ লাখ ২০ হাজার টাকা চাইলেও ক্রেতাদের পক্ষ থেকে দেড় লাখ টাকা অফার করা হচ্ছে।
হাটে একটি বড় গরু নিয়ে এসেছেন মোহাম্মদ তৌফিক আলী। তিনি গরুর দাম চেয়েছেন ৩ লাখ ২০ হাজার টাকা, কিন্তু ক্রেতারা ২ লাখ ২০ হাজার টাকার বেশি বলেনি।
মেহেরপুরের পাকোরিয়া ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আনোয়ার হোসেন নিজের খামারে লালন-পালন করা ৪টি বড় আকারের গরু নিয়ে এসেছেন গাবতলী হাটে। তিনি জানান, একটি গরুও এখন পর্যন্ত বিক্রি হয়নি। সব গরুই বেশ বড়। তিনি বলেন, ‘প্রতিটি গরু চার লাখ টাকার নিচে বিক্রি করলে আমার বড় ধরনের লোকসান হয়ে যাবে।’
হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে স্ট্রিমের সঙ্গে কথা হয় হাটের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা মোহাম্মদ হৃদয়ের সঙ্গে। তিনি জানান, এখনো বিক্রি শুরুই হয়নি বলা চলে। কাস্টমারই আসছেন না। তবে আগামীকাল থেকে ক্রেতাদের আনাগোনা বাড়বে এবং বিক্রি পুরোদমে শুরু হবে বলে তিনি আশা করছেন।
হাটের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সেখানে দায়িত্বরত শাহবাগ থানার এক পুলিশ সদস্য। তিনি জানান, হাটের ভেতরের ট্রাফিক ও ট্রাক ম্যানেজমেন্ট খুবই দুর্বল। ট্রাকগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে হাটের ভেতরে ও আশেপাশে তীব্র জটের সৃষ্টি হচ্ছে এবং এই জট ছাড়াতে অনেক সময় লেগে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, এখনো বাজারে বিক্রি নেই বললেই চলে, কাস্টমারও নেই।
তবে মিরপুরের হোসেন আলীকে একটি ছোট গরু ৭৫ হাজার টাকা দিয়ে কিনেছেন। তিনি জানান, গরুর দাম আকাশাছোঁয়া না হলেও মন্দ না। আমাদের জন্য ছোট গরুই ঠিক আছে। আরেকজন ক্রেতা ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে বেশ বড়সড় একটা গরু কিনেছেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে