স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে কয়েক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (৩ জুলাই) বেলা ৫টার দিকে আলমডাঙ্গার বন্ডবিল এলাকায় এই ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন- থানার এসআই শোভন কুমার ও এএসআই সোহেল রানা। আহত সোহেল রানা জানান, ছয়-সাতটি মোটরসাইকেলে ১২ থেকে ১৪ কিশোর সাইলেন্সারের তীব্র শব্দ করে বেপরোয়া গতিতে যাচ্ছিল। তাদের গতি কমাতে বললে সাদা পোশাকে থাকা তাদের ওপর হামলা করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং চার কিশোরকে আটক করা হয়।
আলমডাঙ্গা থানার পুরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.png)

দেশের সার বিতরণ ব্যবস্থায় বড় ধরনের রদবদল এনেছে সরকার। যুগ যুগ ধরে চলে আসা সাব-ডিলার বা খুচরা বিক্রেতা প্রথা পুরোপুরি বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সার ব্যবসায় পারিবারিক ও রাজনৈতিক একচেটিয়া আধিপত্য ভাঙতে কড়া শর্ত যুক্ত করা হয়েছে। সরকারের দাবি, কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছা
৪ ঘণ্টা আগে
দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কাতারের সঙ্গে সহযোগিতা জোরদার করতে দোহা সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি ও অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আলাদা বৈঠক করেন।
৪ ঘণ্টা আগে
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা ইস্যুতে মিয়ানমার সরকারের সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন না মানায় একদিনে ১ হাজার ৭৩০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
৫ ঘণ্টা আগে