
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- প্যারা পনি, সেন্ড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হয় তাদের। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩০ আগস্ট অভিযান চালিয়ে র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করে। পরদিন আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৯ আগস্ট ভোরে চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা আসেন রনজিলা পারভিন (৫৬)। তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
গাবতলী বাস টার্মিনাল থেকে রিকশায় করে খামারবাড়ির ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যাচ্ছিলেন রনজিলা। সঙ্গে ছিলেন স্বামী আব্দুল মতিন।
ভোর সাড়ে ৬টার দিকে রিকশা মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছলে, মোটরসাইকেলে দুই ছিনতাইকারী এসে তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে যান রনজিলা। আহত অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
.png)

ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
১ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম গ্রামের কৃষক মোজাফফর হোসেন। আউশ ধান বিক্রি করতে এসেছিলেন আবাদপুকুর হাটে। ফলন হয়েছে আশানুরূপ, কিন্তু বাজারে ধানের দাম শুনে হতাশ তিনি।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছেন। শনিবার জেলা দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে তাদের কারাগারে পাঠান বিচারক।
১ ঘণ্টা আগে