চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর অফিসে লুটপাট, যুবদল ও ছাত্রদল নেতা কারাগারে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা রেলগেট এলাকায় ব্যবসায়ীর অফিসের হামলা। সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার দর্শনা রেলগেট এলাকায় ব্যবসায়ীর অফিসের হামলা। সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে তাদের কারাগারে পাঠান বিচারক।

তারা হলেন দর্শনা পৌর যুবদলের সদস্য রকিবুল ইসলাম ব্রাইট ও কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ অমিন। তাদের মধ্যে রকিবুল ইসলাম ব্রাইটকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

এর আগে হামলার অভিযোগে গতকাল শুক্রবার (৪ আগস্ট) ২১ জনের নাম উল্লেখ করে দর্শনা থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম। তার অভিযোগ, গতকাল দুপুরে দর্শনা রেলগেট এলাকায় তার অফিসের হামলা চালিয়ে এসি, ফটোকপি মেশিনসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। একপর্যায়ে অফিসে থাকা ২৩ লাখ ৩০ হাজার টাকা ও স্বাক্ষরিত দুটি ব্যাংক চেক নিয়ে যায় হামলাকারীরা।

অভিযোগ করে জানান, খালাসের কাজ নিয়ে আরেক দর্শনা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মোহাম্মদ রায়হানের সঙ্গে ব্যবসায়িক সম্প্রতি আমদানি করা পাথরের চালান বিরোধ হয় ব্যবসায়ী রফিকুল ইসলামের। এই সুযোগে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে মোবাইল ফোনে হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। পরদিন শুক্রবার সকালে চাঁদা না দিলে অফিসে ভাঙচুর ও লুটপাটের হুমকি দেওয়া হয়। পরে গতকাল দুপুরেই দর্শনা রেলগেট এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল লোক।

ওই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা ব্রাইট ও ছাত্রদল নেতা অমিনকে গ্রেপ্তার দেখানো হয়।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে শনিবার সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রকিবুল হাসান ব্রাইটকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। অপরাধ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দর্শনা পৌর যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত