জুলাইয়ের হত্যা মামলায় সাবেক এমপি আরজু কারাগারে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৩
আদালত চত্বরে পুলিশি পাহারায় সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজু। সংগৃহীত ছবি
আদালত চত্বরে পুলিশি পাহারায় সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজু। সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানায় করা রাজু আহমেদ হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আজিজুল হক আরজুকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আসামিপক্ষে কোনো আবেদন করা হয়নি।

এর আগে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়ার মিনা বাজারের সামনে থেকে আজিজুল হক আরজুকে আটক করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল দেখছিলেন। এ সময় আন্দোলন প্রতিহত করতে আসামিরা গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু আহমেদ মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত