-3d03f2-480x270.webp)
চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, সরকারি গাছ কাটার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে প্রকাশের জেরে জাহেদুলের সঙ্গে কয়েকজনের বিরোধে এই হত্যাকাণ্ড ঘটে। বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জসিম উদ্দিন (৫০), জয়নাল আবেদীন মানিক (২৬), মো. রিদুয়ান (২৬), মো. টিপু (৩৫), আবু মাজহারুল ইসলাম ইফাজ (২০), আবদুল্লাহ আল তুষার (৩০), খোরশেদ আলম ওরফে ফারুক (৫২), মো. রবিউল হোসেন (২১), আবুল কাশেম (৩৮), হাবিবুর ইসলাম ওরফে হাবিব (২৮), মো. হেলাল ও মো. আজাদ।
পুলিশ সুপার বলেন, জয়নাল আবেদীন মানিক নামের এক ব্যক্তি সরকারি গাছ কাটার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিও প্রকাশের বিষয়টি নিয়ে জাহেদুলের সঙ্গে মানিক ও তাঁর বন্ধুদের বিরোধ এবং হুমকি-পাল্টা হুমকির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রাত ৮টার দিকে পুরানগড় নতুন হাট এলাকায় কয়েকজন অভিযুক্তরা জাহেদুলকে মারধর করেন। এ সময় তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত ১০টার দিকে জাহেদুল তাঁর সঙ্গে থাকা মো. ওয়াহিদকে নিয়ে মোটরসাইকেলে বাজালিয়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথে পুরানগড়ের বাজালিয়া-শীলঘাটা সড়কের ভাঙ্গারগোড়া তাঁদের পথরোধ করা হয় বলে এরপর একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে জাহেদুল ও ওয়াহিদ আহত হন। পরে জাহেদুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জাহেদুলের মা মনোয়ারা বেগম ২ সেপ্টেম্বর সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলাটি তদন্তে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। প্রথমে পাহাড়তলী এলাকা থেকে মো. আজাদ ও মো. হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় আত্মগোপনে থাকা সন্দেহে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ সেপ্টেম্বর আরও ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় মোট ১২ জন গ্রেপ্তার হলেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মামলাটি তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার আজাদকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
.png)
-40e58c.jpeg)


-fd63da-256x144.webp)


-f8f2ae-256x144.webp)