নেপালে বন্যাদুর্গতদের স্মরণে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫১
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

নেপালে সম্প্রতি ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মরণে দেশটির বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির একটি বৈঠকের পর এ সফরের উদ্যোগ নেওয়া হয়। পরে নেপালের রাষ্ট্রদূত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রস্তাবিত সফরসহ দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। কঠিন এই সময়ে ক্রিকেটের মাধ্যমে দুই দেশের মানুষের বন্ধুত্ব ও সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশের এই সফর শুধু জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজেই সীমাবদ্ধ থাকছে না। নেপালের ক্রিকেটের উন্নয়নে আরও সহযোগিতার পরিকল্পনা রয়েছে বিসিবির।

এর অংশ হিসেবে দুই দেশের পুরুষ ও নারী দলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন, হাই-পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিসিবি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত