স্ট্রিম সংবাদদাতা

ভারী বর্ষণে কক্সবাজার শহরের অদূরে দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে নাসিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর স্বামী জসিম উদ্দিন (৪০) ও এক সন্তান গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর ইউএনও তাহমিনা আক্তার।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণের সময় পাহাড় ধসে একটি বসতঘর মাটি চাপা পড়ে। এতে নাসিমা আক্তার, তাঁর স্বামী ও তাদের সন্তান আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে নাসিমা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, তিনদিন ধরে পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকেই সেই নির্দেশনা মানেননি।
এর আগে রোববার (৫ জুলাই) রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির, কক্সবাজার শহর ও পেকুয়ায় পাহাড় ধসে ১০ জনের প্রাণহানি হয়েছে।

.png)

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
৩ মিনিট আগে
বছরজুড়ে সংস্কারের পরও সাতক্ষীরার ৬৮৩ কিলোমিটারের বেড়িবাঁধ নিয়ে শঙ্কা কাটছে না। নদীর জোয়ার-ভাটা, প্রবল স্রোত ও প্রাকৃতিক দুর্যোগে বাঁধটির কোথাও ধস, ফাটল ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।
১৪ মিনিট আগে
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। শুক্রবার (২১ আগস্ট) পৃথক বার্তায় তাঁরা এই শুভেচ্ছা জানান। দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি হিসেবে নতুন রাষ্ট্রপতির
১ ঘণ্টা আগে
বিএনপি সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ছয় সদস্য। শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নেন– ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। আর প্রতিমন্ত্রীর শপথ
১ ঘণ্টা আগে