স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের হাকালুকি হাওরে ১৪ কিয়ার (৪ দশমিক ২ একর) খেতে বোরো আবাদ করেছেন কৃষক ফেদল মিয়া। কিন্তু হঠাৎ উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে তাঁর ধানখেত। এখনো সেই ধান পানির নিচে। দশ সন্তান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর। তিনি বলেন, ‘আমার সবকিছুই পানিতে ডুবে আছে। চোখের সামনে ধান পচে যাচ্ছে।’
ফেদল মিয়ার বাড়ি হাকালুকি হাওরের কোলঘেঁষা কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বড় মসজিদের কাছে। গত বছর হাওরে তাঁর ১৪ কিয়ার জমিতে বোরো আবাদ করে ১৫০ মণ ধান পেয়েছিলেন। চলতি বছর সেই জমি আবাদ করতে গিয়ে নিজস্ব সঞ্চয়ের পাশাপাশি প্রায় ২৫ হাজার টাকা ঋণও নিয়েছেন তিনি। ধানের থোড় আসার সময়ই হঠাৎ পানির নিচে তলিয়ে গেছে পুরো খেত। এখন পরিবার নিয়ে চলার পাশাপাশি ঋণ পরিশোধে দুশ্চিন্তায় পড়েছেন।
ফেদল মিয়া বলেন, ‘আমি একটা ধানও পাবো না। পরিশ্রম তো গেলই, এখন লোন কীভাবে শোধ করব, তা ভেবেই ভয় লাগে। এত বড় পরিবার নিয়ে কী করব, কিছু বুঝতে পারছি না।’ এত বড় ক্ষতির মুখেও সরকারি সহায়তা বা কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ করেন তিনি।

গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি হয় হাওয় এলাকায়। পাশাপাশি জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি নেমে আসে। পর দিন শনিবার (৪ এপ্রিল) সকাল থেকেই হাওরের উগলা ও হাসইরডিবি বিলে পানি প্রবেশ শুরু করে। দুপুরের মধ্যেই তলিয়ে যায় বিস্তীর্ণ ধানখেত। মাঝে পানি কমার আভাস মিললেও গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত হালকা বৃষ্টি হওয়ায় সেই সম্ভাবনাও শেষ হয়ে গেছে।
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, চলতি বছর উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৫০০ বিঘা জমিতে পানি উঠেছে। আবহাওয়ার উন্নতি হলে পানি দ্রুত নেমে যাবে। এতে ফসলের ক্ষতি সীমিত হবে বলে তিনি মনের করেন।
তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। হাওরপাড়ের কৃষকেরা বলছেন, গত কয়েক দিনের ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টিতে তারা আতঙ্কে আছেন। পানি বাড়ায় অনেকেই কাঁচা বা আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। কেউ পশুখাদ্য হিসেবে ধান তুলছেন, আবার কেউ পানিতে নেমে ভেসে থাকা ধান রক্ষার শেষ চেষ্টা করছেন।
স্থানীয় কৃষকদের মতে, হাওর এলাকায় বছরের এই সময় বৃষ্টি, উজানের ঢল ও আগাম বন্যার ঝুঁকি সব সময়ই থাকে। এর যেকোনো একটি ঘটলেই সর্বনাশ হয়ে যায় কৃষকের।

বুধবার হাওর এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমি পানিতে নিমজ্জিত। কোথাও কোমরসমান পানিতে নেমে ধান কাটছেন, কোথাও ভেসে থাকা ফসল তুলতে প্রাণান্ত চেষ্টা করছেন কৃষকরা।
জেলার পরিবেশকর্মী খোরশেদ আলম বলেন, হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতির জন্য শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানবসৃষ্ট কারণও দায়ী। নদী ও হাওরের পাশে অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে কৃষি ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। এই সমস্যা সমাধানে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত খনন, অবৈধ স্থাপনা অপসারণ, স্লুইস গেট সচল রাখার উদ্যোগ নিতে হবে।
উজান থেকে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরসহ জেলার বিভিন্ন নিচু এলাকায় প্রায় ২০ হেক্টর বোরো ধান পুরোপুরি পানিতে তলিয়ে গেছে জানিয়েছেন কৃষি অধিদপ্তরের মৌলভীবাজার জেলার উপপরিচালক মো. জালাল উদ্দিন। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু করেছি। জেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদের সাধ্য মতো প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান করা হবে।’

.png)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হকের বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলাসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে চেয়ারম্যানের কক্ষসহ শ্রেণি ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।
২৪ মিনিট আগে
বিদ্যালয় প্রাঙ্গণে আজও তিনি আছেন, তবে আগের মতো নয়। নেই ক্লাসে যাওয়ার তাড়া, হাজিরা খাতায় স্বাক্ষর করার ব্যস্ততা। প্রতিদিন যে চেয়ারটিতে বসে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিতেন, সেটিও আজ ফাঁকা। মাঠে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতর নিথর হয়ে শুয়ে আছেন তিনি।
১ ঘণ্টা আগে
গত ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ৩য় অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান।
১ ঘণ্টা আগে
সারা দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করেছে সরকার। বর্তমানে এগুলোকে ঘিরে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় পর্যটন নীতিমালা-২০২৬ প্রণয়নের কাজও শুরু হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে