পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আঙ্কারার পথে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংগৃহীত ছবি

‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি’ ফোরামে অংশ নিতে তুরস্ক সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আঙ্কারার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন দিনব্যাপী ফোরামে অংশগ্রহণ শেষে তিনি বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন, যেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন’ কাঠামো চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেবেন।

ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন এবং আগামী ২৪ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত