স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাতে রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত মো. জুবায়ের (৩৪) ওই ব্লকের রহমত উল্লাহর ছেলে।
উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে নিজ ঘর থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন আরসার সদস্য জুবায়ের। তিনি ইব্রাহিমের বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আরসা ও আরেক সশস্ত্র গোষ্ঠী আরএসওর মধ্যে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলছিল। এর জেরেই এই ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

.png)

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর তিনটির দিকে পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটেছে। এর আগে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় গাড়িবহরটি পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে এনসিপি।
১২ মিনিট আগে
সিলেটে পূর্বঘোষিত কর্মসূচির অংশ নিতে মৌলভীবাজার থেকে গাড়িবহর রওয়ানা হয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে নেতাকর্মীদের বহর যাত্রা শুরু করে। দুপুর আড়াইটার দিকে তারা সিলেটের গোলাপগঞ্জের কাছাকাছি পৌঁছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনার মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার (১ আগস্ট) ওই বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
২ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন। তবে তিনি কীভাবে আসবেন, সেটা তার সমস্যা বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
৩ ঘণ্টা আগে