স্ট্রিম প্রতিবেদক

জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন। তবে তিনি কীভাবে আসবেন, সেটা তার সমস্যা বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতে অবস্থান করা শেখ হাসিনা দেশে ফিরলে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রথম কথা হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। দ্বিতীয়ত, ফাঁসির আসামি হলেও নাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি দেশে এসে আত্মসমর্পণ করতে চাইতে পারেন। হয়তো এর আগেই তিনি গ্রেপ্তার হবে। তবে আত্মসমর্পণের অধিকার তার আছে।
তিনি আরও বলেন, ‘এলে আসবেন। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের ব্যত্যয় করে আমরা তো কিছু করব না। আইন যেভাবে আমাদের অথরিটি দিয়েছে। আমরা সেই অথরিটি এক্সারসাইজ করব।’
পাসপোর্ট ছাড়া শেখ হাসিনা নিজে কীভাবে আসবেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘উনি কীভাবে আসবেন, এটা ওনার সমস্যা। আমাদের চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে আইন যেটা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি সেই প্রয়োগটা করব।’
নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবও দেন আইনমন্ত্রী। সেপ্টেম্বরে সংসদের পরবর্তী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে বলে আগে জানিয়েছিলেন তিনি।
এর আগে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা নিয়ে এখনও আলোচনা হয়নি। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন করতে হবে। এখন ৯০ দিন যেহেতু সময় আছে, আর পরবর্তী অধিবেশন ৬০ দিনের মধ্যে হবে। এই দুটি বিষয় মিলে যাওয়ায় বলেছিলেন, বিশেষ অধিবেশনের প্রয়োজনীয়তা দেখছেন না। তবে সরকার মনে করলে ডাকতে পারে।

.png)

ঘোষণার চেয়ে অতিরিক্ত পণ্য আনায় আমদানিকারক প্রতিষ্ঠান রেইনবো কর্পোরেশনকে ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব ও জরিমানা আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগে
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ার ওপর মতামত প্রদানের জন্য মাত্র এক দিন সময় বেঁধে দেওয়াকে ‘প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৪ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় আইনে নির্দিষ্ট ধারা যুক্ত করে ফ্যাসিবাদের সমর্থক, রাষ্ট্রীয় সুবিধাভোগী ও জুলাই গণহত্যার সাফাই গাওয়া ব্যক্তিদের শিক্ষকতা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
১৪ ঘণ্টা আগে
পুলিশের বাধার মুখে শেষ পর্যন্ত হবিগঞ্জ শহরে প্রবেশ করতে না পেরে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
১৪ ঘণ্টা আগে