স্ট্রিম সংবাদদাতা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত ৬ বাংলাদেশির মধ্যে ৫ জনেরই বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলা। অপরজনের বাড়ি মুন্সিগঞ্জে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে প্রবাসীদের মাধ্যমে নিহতদের পরিবারে এই খবর পৌঁছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতদের চূড়ান্ত তালিকা সরকারিভাবে এখনো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করছে স্থানীয় প্রশাসন।
এর আগে সোমবার (২৭ জুলাই) বাংলাদেশে সময় রাত ৩টার দিকে আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে অগ্নিকাণ্ড ঘটে জানা গেছে। প্রবাসী স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে দোকানে আগুন দেয় একদল দুর্বৃত্ত। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা বাংলাদেশিরা আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই অন্তত ৬ জন বাংলাদেশির মৃত্যু হয়।
আলীরটেক ইউনিয়নের সদস্য রওশন আলী মোবাইল ফোনে জানান, দক্ষিণ আফ্রিকায় নিহত ছয়জনের মধ্যে চারজনিই তার ইউনিয়নের ও একজন পাশের বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। তারা সবাই পরস্পরের আত্মীয়।
প্রাথমিকভাবে পরিচয় পাওয়া ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), একই গ্রামের আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩) ও মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও উপজেলার আলীরটেক ইউনিয়নের তৈলখিরার চর গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬)। এছাড়া জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া গ্রামের মৃত সালাম বেপারীর ছেলে মো. রাজিব (৫৫) নিহত হয়েছেন।
ছেলের মৃত্যুর খবরে আপন আহমেদের বাবা আলী মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুনে আমার ছেলে ও আরও কয়েকজন মারা গেছে। আগুন সবকিছু নিয়ে গেছে। এখন তাদের কী অবস্থা, সেটাও ঠিকভাবে জানি না।’
এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। ইউএনও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাইনি। এমনকি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও অনানুষ্ঠানিক সূত্রে দক্ষিণ আফ্রিকায় নারায়ণগঞ্জের কয়েকজন বাসিন্দার নিহত হওয়ার খবর পেয়েছি। তবে সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা বা নিশ্চিত তথ্য আমাদের কাছে আসেনি। সরকারিভাবে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.png)

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি।
১৩ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ মিনিট আগে
বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নীতিমালায় কর্মকর্তাদের এক কর্মস্থলে অবস্থানের ন্যূনতম সময়সীমা দুই বছর নির্ধারণ করা হয়েছে।
৪৪ মিনিট আগে
বাংলাদেশে চলমান গ্যাস সরবরাহ ও জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এক ফোনালাপে এই আলোচনা হয়।
১ ঘণ্টা আগে