স্ট্রিম সংবাদদাতা

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, বিএনপি এমনটাই চায়। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই এমন চাওয়া বলে জানিয়েছেন দলটির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জামালপুর জেলা যুবদলের আয়োজনে শহরের বাগেরহাটা এলাকায় বৃক্ষরোপণ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন।
নিলোফার মনি বলেন, ‘উনাকে (শেখ হাসিনা) দেশে ফেরত আনার জন্য ইন্টেরিম সরকারও চেয়েছিল, এই সরকারও চাচ্ছে। চিঠিপত্র চালাচালি হচ্ছে। আপনারা দেখেছেন, শুনছেন প্রতিদিন। উনি আসুক, আমরা তো এটাই চাই। বিএনপি তো এটাই চায়। উনি আসুক। আইনের আওতার মধ্যে থেকে উনি যা কিছু করার, করতে পারবেন। উনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।’
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘উনি প্রতিশোধে বিশ্বাস করেন না। বিএনপি কখনোই প্রতিশোধে বিশ্বাস করে না। আইনে বিশ্বাস করে, বিচারে বিশ্বাস করে। বিচারে যেটা হবে, বিএনপি সেটাই মেনে নেবে।’
শেখ হাসিনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা কেউই বিচারের ঊর্ধ্বে না, আইনের ঊর্ধ্বে না। এই কথাটা আমাদের প্রত্যেককেই মানতে হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, যেকোনো নাশকতার মোকাবিলার জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত আছে। বিএনপি সবসময় জন্মলগ্ন থেকে অন্যায়ের প্রতিবাদ করে এসেছে। নাশকতার প্রতিরোধ তো অবশ্যই করবে।’
ভারতের কাছে আসামি ফেরত চাওয়ার বিষয়ে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘আমরা পাশের দেশকে বলছি, আমাদের আসামিকে ফেরত দাও। সেখানে আসামি যদি আসতে চায়, ভালো। একজন আসামিকে যেভাবে টেককেয়ার করার কথা, বাংলাদেশ সরকার সেভাবেই টেককেয়ার করবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী। তাদেরকে আমরা বাতিল করতে পারব না। আমাদের তিন দিকে ভারত। এটা আমাদের বুঝতে হবে।’

.png)

দেশের বিভিন্ন বন্দর ও কাস্টমস হাউসে বছরের পর বছর আটকে থাকা পণ্য দ্রুত নিলাম বা নিষ্পত্তির লক্ষ্যে নতুন নির্দেশিকা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১৩ মিনিট আগে
বাংলাদেশের বর্তমানে চালু থাকা জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়কালকে নতুন অর্থবছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
১ ঘণ্টা আগেমন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে বর্তমানে প্রযোজ্য মোট করভার ৬১ শতাংশ থেকে কমানো হবে।
২ ঘণ্টা আগে