স্ট্রিম প্রতিবেদক

দেশের বিভিন্ন বন্দর ও কাস্টমস হাউসে বছরের পর বছর আটকে থাকা পণ্য দ্রুত নিলাম বা নিষ্পত্তির লক্ষ্যে নতুন নির্দেশিকা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১৭ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কাস্টমস আইন, ২০২৩-এর ক্ষমতা বলে ২০২৫ সালের পুরোনো আদেশ বাতিল করে নতুন নিয়ম কার্যকর করেছে এনবিআর। নতুন আদেশে ই-নিলাম প্রক্রিয়া সম্প্রসারণ, কিছু পণ্য সরাসরি নির্দিষ্ট সরকারি সংস্থার কাছে হস্তান্তর এবং ক্ষতিকর পণ্য ধ্বংসের নতুন রূপরেখা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আটক মূল্যবান সোনা, রূপা, হীরা বা বৈদেশিক মুদ্রা ২ মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া বাধ্যতামূলক। চোরাচালানের শাড়ি, কম্বল ও কাপড় যাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। ডাল, তেল, চিনি, লবণের মতো নিত্যপণ্য কিনবে টিসিবি। অস্ত্র ও গোলাবারুদ যাবে সামরিক বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। মেয়াদ তিন মাসের কম থাকা পচনশীল খাদ্যদ্রব্য এতিমখানায় বিনা মূল্যে বিতরণ করা যাবে।
অনলাইনে ই-নিলাম ব্যবস্থা
পণ্য নিষ্পত্তির পূর্বে আমদানিকারক বা রপ্তানিকারককে নোটিশ দেওয়া হবে। নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না হলে ৫ কার্যদিবসের মধ্যে নিলামের তালিকা করে আসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পণ্যের ছবি ও বিবরণ আপলোড করা হবে। বিডারদের অনলাইন বিড করতে ৫ শতাংশ জামানত দিতে হবে।
পণ্যমূল্য নির্ধারণে প্রতি বছর ১০ শতাংশ করে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত দাম কমানো যাবে। নিলাম জেতার ৭ কার্যদিবসের মধ্যে টাকা পরিশোধের পর ৩ দিনের মধ্যে ডেলিভারি অর্ডার দেওয়া হবে। সময়মতো পণ্য না নিলে জামানত বাজেয়াপ্ত করা হবে।
অর্থ বণ্টন ও ক্ষতিকর পণ্য ধ্বংস
কাস্টমস আইনের ২৩৭ ধারা অনুযায়ী নিলাম থেকে পাওয়া অর্থ আগে নিলামের খরচ, জাহাজ ভাড়া ও সরকারি শুল্ক-করে ব্যবহার করা হবে। অবশিষ্ট অর্থ আবেদনের ভিত্তিতে পণ্যের প্রকৃত মালিক পাবেন।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য ধ্বংস করতে ১০ সদস্যের বিশেষ কমিটি থাকবে। এতে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও পুলিশের প্রতিনিধিরা থাকবেন। নিলামে সিন্ডিকেট বা জালিয়াতি করলে বিডারকে কালো তালিকাভুক্ত করে মামলা করা হবে। এনবিআরের নিলাম শাখায় প্রতি মাসের অগ্রগতি প্রতিবেদন পরের মাসের ১৫ তারিখের মধ্যে পাঠাতে হবে।

.png)

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, বিএনপি এমনটাই চায়। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই এমন চাওয়া বলে জানিয়েছেন দলটির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে বর্তমানে চালু থাকা জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়কালকে নতুন অর্থবছর করা হচ্ছে।
২ ঘণ্টা আগেমন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে বর্তমানে প্রযোজ্য মোট করভার ৬১ শতাংশ থেকে কমানো হবে।
২ ঘণ্টা আগে