স্ট্রিম ডেস্ক

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে বর্তমানে প্রযোজ্য মোট করভার ৬১ শতাংশ থেকে কমানো হবে। প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে করভার হবে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহব্যবস্থায় বিঘ্ন ও উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় কাঁচা মরিচ ও টমেটোর দাম বেড়ে যায়। এতে সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়।
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, বাজারে এসব পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাঁচা মরিচ ও টমেটো দেশের বহুল ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য। আমদানি ব্যয় কমলে বাজারে এসব পণ্যের সরবরাহ বাড়বে এবং দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে সরকার।

.png)

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, বিএনপি এমনটাই চায়। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই এমন চাওয়া বলে জানিয়েছেন দলটির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
১১ মিনিট আগে
বাংলাদেশের বর্তমানে চালু থাকা জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়কালকে নতুন অর্থবছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
৪০ মিনিট আগেমন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
১ ঘণ্টা আগে