স্ট্রিম সংবাদদাতা

ঢাকার দোহারে বাইরে থেকে আটকানো বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন তাদের দুই মেয়েসহ এক নাতি। উপজেলার বিলাশপুর ইউনিয়নের দক্ষিণ রাধানগর গ্রামের সালাম শিকদারের বসতবাড়িতে শুক্রবার (৮ মে) রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে নিহতরা হলেন বাড়ির কর্তা সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁদের বেঁচে যাওয়া দুই মেয়ে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেছেন, ঘটনাটি নাশকতা, নাকি দুর্ঘটনা— সেটা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
নিহতদের দুই মেয়ে জান্নাতুল ও খাদিজা সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে হঠাৎ তাদের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে মা-বাবাসহ পরিবারের পাঁচ সদস্যই ঘরে আটকা পড়েন। এ সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় মা-বাবা জানালা ভেঙে তাঁদের করে বের করে দিতে পারলেও নিজেরা বের হতে পারেননি। আগুনে পুড়েই তাঁরা মারা যান।
এদিকে খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ওসি আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় আনা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে নিহতের পরিবার। আইনি প্রক্রিয়ায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে