জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মির্জা ফখরুলের শ্রদ্ধা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শপথ গ্রহণের আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিসৌধস্থলে পৌঁছান তিনি। এরপর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। পরে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

আজ শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করবেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মির্জা ফখরুলের শ্রদ্ধা