স্ট্রিম প্রতিবেদক

এলএনজি কার্গো না থাকায় মহেশখালীর এক টার্মিনালে সরবরাহ বাড়লেও অন্যটির মজুত কমে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পর্যাপ্ত বাড়ানো সম্ভব হচ্ছে না। কার্গো আসার বিলম্ব থাকায় দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে নতুন কার্গো আসায় সেখান থেকে গ্যাস সরবরাহ বেড়েছে। অন্যদিকে, গত কয়দিন পূর্ণ সক্ষমতায় চলা সামিটের টার্মিনালের মজুত কমে আসায় সরবরাহ কমানো হয়েছে। ফলে জাতীয় গ্রিডে সার্বিক গ্যাস সরবরাহ সেই অর্থে বাড়েনি।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) বেলা ১২টায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ ছিল দৈনিক ২২০ কোটি ২০ লাখ ঘনফুট; তখন এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। আজ রোববার (২৩ আগস্ট) দুটি টার্মিনাল চালু থাকলেও সন্ধ্যা ৬টার দিকে দৈনিক ২৩৮ কোটি ২০ লাখ ঘনফুট হারে গ্যাস সরবরাহ হচ্ছিল।
রোববার সন্ধ্যায় মোট গ্যাস সরবরাহের ১৬২ কোটি ৪০ লাখ ঘনফুট আসছিল দেশীয় ক্ষেত্র থেকে। আর বাকি ৭৫ কোটি ৮০ লাখ ঘনফুট আসছিল এলএনজি টার্মিনাল দুটি থেকে। রাত ৮টার দিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এলএনজির মধ্যে এক্সিলারেটের টার্মিনাল থেকে ৫০ কোটি ঘনফুট এবং বাকিটা আসছে সামিটের টার্মিনাল থেকে।
শনিবার বেলা ১২টায় মোট গ্যাস সরবরাহের ১৬২ কোটি ১০ লাখ ঘনফুট আসে দেশীয় ক্ষেত্র থেকে। বাকি ৫৮ কোটি ১০ লাখ ঘনফুট আসছিল সামিটের টার্মিনাল থেকে। অর্থাৎ, শনিবার সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেশি থাকলেও এক্সিলারেটের সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে আজ সেটি কমিয়ে দেওয়া হয়েছে।
পেট্রোবাংলার তদারকিতে এলএনজি আমদানির কাজ করে আরপিজিসিএল। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা রোববার সন্ধ্যায় বলেন, মজুত কমে আসায় সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। একটি কার্গো থেকে যে পরিমাণ এলএনজি পাওয়া যায়, সেটি দিয়ে পুরোদমে টার্মিনাল চালু রাখলে পাঁচ থেকে ছয় দিন যায়। গত ১৫ আগস্ট থেকে সামিটের টার্মিনাল প্রায় পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ করছে। ফলে সেখানকার মজুত কমেছে।
আগামী ২৫ বা ২৬ আগস্ট সামিটের টার্মিনালের জন্য একটি কার্গো আসতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।
এলএনজির নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে গত বুধবার বিকেলে সরবরাহ বন্ধ হয়ে যায়। নতুন কার্গো আসার পর টার্মিনালে থাকা মজুত থেকে শনিবার দুপুর ২টায় সরবরাহ শুরু করে তারা। এরপর ধীরে ধীরে সরবরাহ বাড়ায় এক্সিলারেট এনার্জি।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসে দেশে নয়টি এলএনজি কার্গো আসার কথা ছিল। এর মধ্যে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয়পদ্ধতিতে ৪টি কার্গো আসার কথা। এর একটিও সময়মতো না আসায় এই সংকট দেখা দিয়েছে।
এদিকে, আজ আরপিজিসিএল আগামী সেপ্টেম্বর মাসের জন্য স্পট মার্কেট থেকে জরুরি ভিত্তিতে নতুন করে তিন কার্গো এলএনজি আমদানির দরপত্র আহ্বান করেছে। দরপত্রের সূচি অনুযায়ী, প্রথম কার্গোটি আগামী ১৩-১৪ সেপ্টেম্বর, দ্বিতীয় কার্গোটি ২৩-২৪ সেপ্টেম্বর এবং তৃতীয় কার্গোটি ২৪-২৫ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহ করতে হবে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. শোয়েব বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ দেখিয়ে কাতারএনার্জি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহে অপারগতার কথা জানিয়েছে। এ কারণে এখন স্পট মার্কেটের ওপরই ভরসা করতে হচ্ছে। আশা করছি, স্পট মার্কেট থেকে প্রয়োজনীয় এলএনজি কার্গোর ব্যবস্থা করা যাবে।
তবে দুই টার্মিনালের জন্য পরবর্তী কার্গো কবে নাগাদ আসতে পারে সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। মো. শোয়েব বলেন, ‘আমরা চেষ্টা করছি।’
দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। সর্বোচ্চ ২৭০ কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এক্ষেত্রে এলএনজি থেকে সরবরাহ করা হয় ১০৫ কোটি ঘনফুট, বাকিটা দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন করা হয়। এক মাস ধরেই এলএনজি সরবরাহ হচ্ছে গড়ে সক্ষমতার অর্ধেকের মতো। সে কারণে সারা দেশে গ্যাস সংকট তীব্র হয়েছে। শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়েছে।
দেশীয় গ্যাসের মজুত কমে আসায় ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি করে কক্সবাজারের দুটি ভাসমান টার্মিনাল থেকে তা সরবরাহ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের দেশীয় উৎসের প্রতি নজর দিতে হবে। তবে বিগত বছরগুলোতে তা উপেক্ষা করা হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, দেশীয় সরবরাহও যেকোনো সময় আরও কমে যেতে পারে। এজন্য আমাদের উন্নয়ন পরিকল্পনা দরকার। আমাদের পুরো অর্থনীতি গ্যাসভিত্তিক। তাই সংস্থান করতেই হবে, এই মুহূর্তে সেটা নিজস্ব হোক বা আমদানি।
এদিকে, সরকার নতুন করে শতাধিক কূপ খননের পরিকল্পনার কথা জানিয়েছে। পাশাপাশি সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ১১টি অগভীর সমুদ্র ব্লক এবং ১৫টি গভীর সমুদ্র ব্লক উন্মুক্ত করে দরপত্র আহ্বান করা হয়েছে।

.png)

পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মিনিট আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
৩১ মিনিট আগে
নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
১ ঘণ্টা আগে