স্ট্রিম প্রতিবেদক

হবিগঞ্জ শহরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে একই স্থানে আজ বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে দলটি।
এনসিপির মিডিয়া উইং জানিয়েছে, দলের জুলাই পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী, আজ মৌলভীবাজার জেলায় দুটি পদযাত্রা করার কথা ছিল। তবে সাময়িকভাবে তা স্থগিত করে হবিগঞ্জে গতকালের হামলার স্থলে করার সিদ্ধান্ত হয়েছে।
আরও জানানো হয়, এই সমাবেশে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপিসহ দলের শীর্ষ নেতারা।
এর আগে, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এনসিপির দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালান। হামলার সময় সারজিস আলম কাছাকাছি থাকা সোনালী ব্যাংকের একটি কার্যালয়ে আশ্রয় নেন এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। নাসীরুদ্দীন পাটওয়ারীও ঘটনাস্থল ত্যাগ করে সার্কিট হাউসে আশ্রয় নেন।
ওই হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপির নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে অভিযোগ করেন বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁদের গাড়িবহরে অতর্কিত সশস্ত্র হামলা চালিয়েছে। এতে কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন। তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই ওই হামলা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। তিনি বলেন, এনসিপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতির জেরেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

.png)

ফরিদপুরের খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। কিন্তু এই মরিচই ২৪০-২৪৫ টাকা কেজিতে বিক্রি করছেন চাষি। সেই হিসাবে শুধু আড়তদার ও মধ্যসত্ত্বভোগীর দুই হাত ঘুরতেই কেজিতে বাড়ছে অন্তত ৫৫ টাকা, মণে দুই-আড়াই হাজার টাকার বেশি।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের ঘটনার সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এ সময় সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলায় ঘটনায় এনসিপি, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট জিএম সরফরাজের সই করা আদেশে হবিগঞ্জ পৌর এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ২২ জন মারা গেছেন, যার মধ্যে ১৫ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
১৪ ঘণ্টা আগে