চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
শেরপুর

শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত
শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এ ট্রেন চালু হলে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত সম্ভব হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) শেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমি চীন সফর করেছি। সেখানে বুলেট ট্রেন সাড়ে ৩শ কিলোমিটার বেগে চলে। চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথাবার্তা চলছে। তাহলে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই সারা দেশ কভার করা যাবে।’

দেশের বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আটটি বিমানবন্দর চলমান থাকলেও এর কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে দেশে অনেকগুলো নতুন বিমান আসছে। আগামী ১০ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ময়মনসিংহকে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া শেরপুরের পর্যটন উন্নয়নে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণের কথা বলেন। পাহাড়ি ঢল থেকে রক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান বিমানমন্ত্রী।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত