
ফরাসি সংস্কৃতির সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চার দশকের সম্পর্ককে উপজীব্য করে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রবীন্দ্রনাথের ফরাসি সংযোগ’ শীর্ষক সংগীতসন্ধ্যা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় এই আয়োজন করা হয়েছে। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন শিল্পী সঞ্চিতা রাখি। আর ‘গীতাঞ্জলি’র ফরাসি অনুবাদ থেকে কবিতা পাঠ করবেন ফরাসি নাগরিক ফ্রাঁসোয়া শঁব্রো।
রবীন্দ্রনাথের সঙ্গে ফরাসি সংস্কৃতির যোগসূত্র ১৮৯০ সালে দেশটিতে তাঁর প্রথম সফরের মধ্য দিয়ে।এরপর ১৯২০ থেকে ১৯৩০ সালের মধ্যে তিনি একাধিকবার দেশটিতে যান। ওই সময় রোমাঁ রলাঁ, অঁদ্রে জিদের মতো ফরাসি বুদ্ধিজীবীদের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক গড়ে ওঠে। ১৯৩০ সালে প্যারিসের বিখ্যাত ‘গ্যালারি পিগালে’ তাঁর আঁকা ছবির প্রদর্শনীও হয়। রবীন্দ্রনাথের ফরাসি যাত্রার এই ঐতিহাসিক আবহেই সাজানো হয়েছে শুক্রবারের সন্ধ্যাটি।
আয়োজকেরা জানিয়েছেন, সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে আসন সীমিত। তাই আগ্রহীদের নির্ধারিত সময়ের আগেই মিলনায়তনে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
.png)
-7c29dd-256x144.webp)



-be3e10-256x144.webp)
-b220c9-256x144.webp)
-e12bb5-256x144.webp)