বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকার কঠিন পদক্ষেপ নিয়েছে: সংস্কৃতিমন্ত্রী
স্ট্রিম সংবাদদাতাচুয়াডাঙ্গা
-b220c9-480x270.webp)
বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকার কঠিন পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকার কঠিন পদক্ষেপ নিয়েছে। তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায়বিচার হবে। শিল্পীদের সঙ্গে হেনস্তার ঘটনায় সরকার কখনো দায় এড়াতে চায়নি।’
তিনি আরও বলেন, ‘দেশে যেমন অপশক্তি আছে, শুভ শক্তিও আছে। দেশের বাইরেও এমনটি রয়েছে। দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না।’
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান বন্ধে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়। জেলায় আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
.png)
-7c29dd-256x144.webp)




-be3e10-256x144.webp)
-e12bb5-256x144.webp)