স্ট্রিম ডেস্ক

ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার মধ্যরাতের পর থেকে ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি মাসে একটানা ছয় ঘণ্টায় যা সর্বোচ্চ। আর গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৭ মিলিমিটার।
আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাজধানী ঢাকাসহ রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
সকালের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বনানী নেভি হেড কোয়ার্টারের সামনে থেকে বনানী হয়ে মহাখালী পর্যন্ত, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং মোড়, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এতে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
এদিকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। ঝড়ো আবহাওয়ার সময় অপ্রয়োজনীয় নৌযাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। যদিও গতকাল ওই দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

.png)

দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের যে চাহিদা, তার পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে। দেশের গুদামগুলোতে সার মজুত আছে। সারের কোনো সংকট নেই।’ বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
৫ মিনিট আগে
আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম, স্কুলছাত্র আমিন ও সালেকিন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।
২ ঘণ্টা আগে
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরে বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেসসচিব সরওয়ার আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জিগমে খেসারকে বহনকারী বিশেষ বিমান
৩ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় সাইফুল ইসলাম নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে তাঁর লাশ নিয়ে পাথরঘাটায় আসেন দুর্ঘটনাকবলিত ট্রলারের যৌথ মালিক বাদল মোল্লা। গত ২৪ আগস্ট বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৩ জেলে নিয়ে এফবি বরকত ট্রলার ডুবে যায়। তাৎক্ষণিকভাবে ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়
৩ ঘণ্টা আগে