স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেছেন, আন্তজেলা বাস পর্যায়ক্রমে কাঁচপুরে স্থানান্তর করা হবে এবং সায়েদাবাদ টার্মিনালটিকে শুধু মহানগরের ভেতরের সিটি বাসের জন্য ব্যবহার করা হবে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন এবং সেখানে পরিচালিত উচ্ছেদ অভিযান তদারকিকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় ডিএসসিসি প্রশাসক টার্মিনালের সার্বিক পরিবেশ, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যান চলাচল, অবৈধ দখল ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের টার্মিনালকে অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন।
তিনি জানান, টার্মিনালে যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানে দুটি করে মোট চারটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হবে। এ ছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী সব বাস কাউন্টার সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে স্থানান্তর করতে হবে।
প্রশাসক আবদুস সালাম বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তাদের টার্মিনালের নির্ধারিত স্থানে ফিরে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দৃশ্যমান পরিবর্তন আনার বিষয়ে আমি আশাবাদী।’
এদিকে একই দিন দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর প্রধান সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মানিকনগর বিশ্বরোড থেকে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত ৮৮০ মিটার সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘দীর্ঘদিন অবহেলিত থাকা এ সড়কের উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের নাগরিক প্রত্যাশা পূরণ হচ্ছে।’
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই জনদুর্ভোগপূর্ণ ও অবহেলিত সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মানিকনগর সড়কের কাজ শেষ করে তা নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে।’

.png)

বগুড়া সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নিপীড়নের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে আটকের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের-সংলগ্ন মেস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরের খালপাড় এলাকার মেসে নিজের কক্ষে ওই শিক্ষার্থীর মরদেহ পাওয়া যায়। এর আগে দুর্গন্ধ পেয়ে পুলিশ ডাকে মেসের অন্য সদস্যরা।
২ ঘণ্টা আগে
কাবিননামা তৈরি করা সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা বিএএম বাকী বিল্লাহ বিয়েতেই ছিলেন না। কবে, কোথায় বিয়ে হয়েছে সেটিও জানেন না বলে জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের গরমিল পাওয়া গেছে। গত ২১ দিনে সরবরাহ করা ৯ ধরনের এসব ওষুধের নথিপত্রে কোনো হিসাব মেলেনি।
১৪ ঘণ্টা আগে